ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলই বদলে গেছে: ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। তাঁর মতে, অঞ্চলটিকে নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উল্টো দেশ দুটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন হোসেইন তাইয়েব।

আরও পড়ুন  শিরশ্ছেদের আগে ইরানকে শেষ সুযোগ দিলেন ট্রাম্প

ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তিনি বলেন, ‘আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।’

তাইয়েবের দাবি, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার ওয়াশিংটনের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, তা এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তিনি বলেন, যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতের প্রতিফলন।

ইরানের এই বাসিজ কমান্ডার আরও দাবি করেন, বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। একই সঙ্গে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের ক্লান্তিও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

তাইয়েবের মতে, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা প্রত্যাশিত ফল আনতে পারেনি। বরং এসব উদ্যোগ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলই বদলে গেছে: ইরান

আপডেট সময় ১০:০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতেই পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। তাঁর মতে, অঞ্চলটিকে নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা উল্টো দেশ দুটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন হোসেইন তাইয়েব।

আরও পড়ুন  বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের