ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি শূন্য হতে যাওয়া সিনেট আসনে নিয়োগ পেতে পারেন কিংবদন্তি প্রফেশনাল রেসলার ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্লেন জ্যাকবস। রিংয়ে তিনি ‘কেইন’ নামে বিশ্বজুড়ে পরিচিত। সিনেটে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

দীর্ঘ রেসলিং জীবনকে বিদায় জানিয়ে ২০১৮ সালে রাজনীতিতে পা রাখেন ডব্লিউডব্লিউই (WWE) হল অব ফেমার জ্যাকবস। সে সময় তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়-বৃষ্টি ও বন্যার তাণ্ডব, নিহত ৯, লাখো মানুষ দুর্ভোগে

সবকিছু ঠিকঠাক থাকলে বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের স্থলাভিষিক্ত হবেন জ্যাকবস। ব্ল্যাকবার্ন আগামী বছরের জানুয়ারিতে টেনেসির গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন বলে সিনেট ছাড়ছেন।

টেনেসির নিয়ম অনুযায়ী, সিনেটে কোনো আসন খালি হলে পরবর্তী নির্বাচন পর্যন্ত সেখানে কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা গভর্নরের হাতে থাকে। এ ক্ষেত্রে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালে।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্শা ব্ল্যাকবার্নের ক্যাম্পেইনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন গ্লেন জ্যাকবস। ‘ওয়াশিংটন সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাকবার্নের সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই তিনি পরবর্তী সিনেটর হিসেবে জোরালোভাবে আলোচনায় রয়েছেন। এ ছাড়া ‘দ্য ন্যাশভিল ব্যানার’-এর তথ্যমতে, ব্ল্যাকবার্নের ঘনিষ্ঠ সূত্রগুলোর তৈরি চার সদস্যের সংক্ষিপ্ত তালিকাতেও তাঁর নাম রয়েছে।

গত ৪ নভেম্বর ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টের একটি পর্বে সিনেটে নিয়োগ পাওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথাও জানান জ্যাকবস। তিনি বলেন, ‘এটি আমার জন্য নিঃসন্দেহে একটি অনেক বড় সম্মানের বিষয়, তাই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন

আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি শূন্য হতে যাওয়া সিনেট আসনে নিয়োগ পেতে পারেন কিংবদন্তি প্রফেশনাল রেসলার ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্লেন জ্যাকবস। রিংয়ে তিনি ‘কেইন’ নামে বিশ্বজুড়ে পরিচিত। সিনেটে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

দীর্ঘ রেসলিং জীবনকে বিদায় জানিয়ে ২০১৮ সালে রাজনীতিতে পা রাখেন ডব্লিউডব্লিউই (WWE) হল অব ফেমার জ্যাকবস। সে সময় তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। চলতি বছরের সেপ্টেম্বরে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছে।

আরও পড়ুন  ন্যাটোর শীর্ষ পদে আর একক আধিপত্য নয়, বড় পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্র