ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার আশঙ্কা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে ক্রমাগত হামলা এবং ইরান ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তার আগের কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে তেলের দরগত দুই মাসের তলানিতে নেমেছিল।

গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার শুরুর দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট (০.৭৮ শতাংশ) বৃদ্ধি পেয়ে ৯২.২০ ডলারে দাঁড়ায়। পাশাপাশি মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট (০.৫৭ শতাংশ) বেড়ে ৮৬.৫৩ ডলারে পৌঁছায়।

আরও পড়ুন  হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

একটি গবেষণা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গেল অক্টোবরে হরমুজ প্রণালি ও পার্শ্ববর্তী সমুদ্রসীমায় অন্তত ৩৭টি সমুদ্রগামী জাহাজে আক্রমণের ঘটনা ঘটে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। এছাড়া চলতি নভেম্বরের শুরু থেকেও অন্তত ১০টি আক্রমণের তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি ওমান উপকূলের কাছে ন্যাভিগএইট সংস্থার একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ভিডিও যাচাই করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, নির্ধারিত পথ না মেনে চলার কারণে হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও-ও ওমানের কাছে একটি ট্যাংকারে নতুন হামলার কথা নিশ্চিত করেছে। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, অনুমোদিত রুট পরিহার করে চলায় মাইন বিস্ফোরণে দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে কোনো রাজনৈতিক সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুরু হতে সময় লাগবে। কারণ এর জন্য মাইন নিষ্ক্রিয়করণ, জাহাজের বিমা খরচ সস্তা হওয়া এবং পরিবহন সংস্থাগুলোর আত্মবিশ্বাস ফিরে আসা জরুরি।

এর আগে মার্কিন প্রশাসন থেকে নতুন করে সামরিক অভিযানের প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেওয়ায় মঙ্গলবার লেনদেনের শুরুতে তেলের দাম এক ধাক্কায় ৩ ডলারের বেশি কমে যায়। তবে ইরান পক্ষ আলোচনার বিষয়টি অস্বীকার করলে বাজার আবার অস্থির হয়ে ওঠে।

অন্যান্য খবরের মধ্যে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রায় ৯০ লাখ ব্যারেল বেড়েছে বলে এপিআই সূত্রে জানা গেছে। বিপরীতে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে।

এদিকে পরিস্থিতি স্থিতিশীল করতে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে, যা গত ফেব্রুয়ারির পর দুই পক্ষের প্রথম সরাসরি বৈঠক।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার আশঙ্কা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আপডেট সময় ১০:৪৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে ক্রমাগত হামলা এবং ইরান ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তার আগের কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে তেলের দরগত দুই মাসের তলানিতে নেমেছিল।

গ্রিনিচ মান সময় অনুযায়ী বুধবার শুরুর দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট (০.৭৮ শতাংশ) বৃদ্ধি পেয়ে ৯২.২০ ডলারে দাঁড়ায়। পাশাপাশি মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট (০.৫৭ শতাংশ) বেড়ে ৮৬.৫৩ ডলারে পৌঁছায়।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপে বাড়ছে আন্তর্জাতিক তেলের দাম