০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

আজ তৃতীয় দফায় ওমানে পরমাণু আলোচনা নিয়ে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফা আলোচনা আজ শনিবার ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আলোচনায় অংশ নিচ্ছেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞ দলকে নেতৃত্ব দিচ্ছেন আরাগচি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, দুই দেশের মধ্যে এই আলোচনার সূচনা হয় গত ১২ এপ্রিল। এর আগে, ওমানের রাজধানী মাস্কট এবং ইতালির রোমে দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

ইরানের পক্ষ থেকে আরাগচি জানিয়েছেন, শনিবারের আলোচনা তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুরু করতে যাচ্ছেন। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, যদি যুক্তরাষ্ট্রও আলোচনায় একই গুরুত্ব প্রদর্শন করে, তবে এই সংলাপে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর নতুন করে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিশ্ব রাজনীতিতে উত্তেজনা কমাতে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ওমানের এই বৈঠক দুই দেশের পারমাণবিক ইস্যুতে সমঝোতার নতুন পথ খুলে দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আজ তৃতীয় দফায় ওমানে পরমাণু আলোচনা নিয়ে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫