ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমায় আরও একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এটি তাদের ভূপাতিত করা তৃতীয় মার্কিন এমকিউ-১ ড্রোন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন শনাক্ত করে সেটিকে অনুসরণ করে। পরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আইআরজিসির দাবি, ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজরদারিতে ছিল। একপর্যায়ে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ধ্বংস করা হয়। ইরানের ভাষ্য, কোনো হামলার সুযোগ পাওয়ার আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন  ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

এর কয়েক ঘণ্টা আগেও একই এলাকায় আরেকটি এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালির কাছে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল ইরানের সেনাবাহিনী।

ইরানের দাবি, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এ এলাকায় সামরিক ও সামুদ্রিক তৎপরতার ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করেছে তেহরান।

এদিকে, মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের ক্ষয়ক্ষতির পর যুক্তরাষ্ট্র পুরোনো এমকিউ-১ মডেলের ব্যবহার বাড়িয়েছে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। তবে ইরানের সাম্প্রতিক দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: প্রেস টিভি

নিউজটি শেয়ার করুন

৩ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় ০৯:১৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশসীমায় আরও একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এটি তাদের ভূপাতিত করা তৃতীয় মার্কিন এমকিউ-১ ড্রোন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন ড্রোন শনাক্ত করে সেটিকে অনুসরণ করে। পরে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আইআরজিসির দাবি, ড্রোনটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজরদারিতে ছিল। একপর্যায়ে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ধ্বংস করা হয়। ইরানের ভাষ্য, কোনো হামলার সুযোগ পাওয়ার আগেই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন  আমিরাতের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ঘোষণা ইরানের