ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বে ঐক্যের বার্তা দিচ্ছে: এরদোয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বে ঐক্যের শক্তিশালী বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার তুরস্কের সামসুন প্রদেশে তরুণদের এক অনুষ্ঠানে তিনি বলেন, মুসলিম দেশগুলোর সামনে থাকা ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একসঙ্গে কাজ করছে।

আরও পড়ুন  সিরিয়ায় ইসরায়েলের ভূমিকা স্বাভাবিকীকরণকে আরও দূরে ঠেলে দিচ্ছে: সৌদি আরব

এরদোয়ান বলেন, গত মাসে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই পদক্ষেপ মুসলিম বিশ্বের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে বড় শক্তিগুলোরও জরুরি মনোযোগ দেওয়া প্রয়োজন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্ক নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এরদোয়ান জানান, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর পথে এগোচ্ছে তুরস্ক।

নিউজটি শেয়ার করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বে ঐক্যের বার্তা দিচ্ছে: এরদোয়ান

আপডেট সময় ১২:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬