ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মদিনার সব মসজিদে নারীদের নামাজের স্থান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত।

আরও পড়ুন  মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

নতুন অনুমোদনের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ই নারীরা মসজিদের নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

এ ব্যবস্থার ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণসহ বিভিন্ন কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না।

তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতায় থাকছে না। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থান পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মদিনার সব মসজিদে নারীদের নামাজের স্থান

আপডেট সময় ০৫:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা রাখা হবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় অথবা ব্যস্ত মৌসুমে খোলা রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত।

আরও পড়ুন  আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬