ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামুতে নালার পানির নিচে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় অভিযান চালানো হয়। জেবর মল্লিকের চাষের জমিতে মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে এসআরবি-১৫-এর সিপিএসসি, কক্সবাজারের একটি আভিযানিক দল সেখানে যায়।

অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় খালেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য এবং দেখানো স্থান অনুযায়ী চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালায় তল্লাশি চালানো হয়। নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযানকারীরা। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার খালেদা বেগম রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক কারবার ও পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছেন। তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গ্রেপ্তার নারী, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

রামুতে নালার পানির নিচে ৩ লাখ ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬