ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্যানেল রায় দেন। এ মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন  শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

এর আগে গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক এবং পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। তার আগে ৫ অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করে চার আসামির সবার সর্বোচ্চ সাজা দাবি করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৬ অক্টোবর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছিল।

মামলায় তদন্ত কর্মকর্তা ছাড়াও মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। একপর্যায়ে গত ১০ জুন যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ নতুন কিছু তথ্যপ্রমাণ আদালতে দাখিল করায় ট্রাইব্যুনাল পুনরায় উভয় পক্ষের বক্তব্য ও যুক্তিতর্ক শোনেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, জুলাইয়ের আন্দোলনের সময় আসামিরা উসকানিমূলক বক্তব্য দেওয়া ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। পাশাপাশি কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তাঁদের সম্পৃক্ততার অভিযোগও আনা হয়।

নিউজটি শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্যানেল রায় দেন। এ মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড