ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তুরাগ নদীতে সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর বন্দর ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পকেটে একটি আইফোন ও হাতে একটি হাতঘড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন  ধামরাইয়ে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশ জানায়, উদ্ধারের সময় ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর ছিল। তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। হাতে থাকা ঘড়ি ও পকেটে পাওয়া আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরে জানা যায়, তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি।

উদ্ধারের পর তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তাহসিফ সৌরির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিউজটি শেয়ার করুন

তুরাগ নদীতে সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীর বন্দর ঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর পকেটে একটি আইফোন ও হাতে একটি হাতঘড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নৌ পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রাকিব গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নৌ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মৃতদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। পরে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন  দুই বাংলাদেশির লাশ ফেরাতে সৌদির সহায়তা চাইল বাংলাদেশ