ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আলোকস্বল্পতার পর বৃষ্টি, মিরপুর টেস্ট বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 6

ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার পর বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের প্রথম সেশনে বাকি সাত উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পারে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনে এক উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে সফরকারীরা।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৮৯ রান। জন ক্যাম্পবেল ৫৩ ও তেজনারায়ণ চন্দরপল ২১ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ১৮৩ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে ২৯ রানে। ইনিংসের পঞ্চম ওভারে হাসান মাহমুদের করা ফিফথ স্টাম্পের বলে শট খেলতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলি অনিকের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার ব্রেন্ডন কিং। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন  ইন্টারনেট বন্ধ ও হত্যাযজ্ঞ মামলা: জয়-পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

এরপর তেজনারায়ণ চন্দরপলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন ক্যাম্পবেল। তবে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই চা বিরতিতে যান দুই দলের ক্রিকেটাররা। বিরতির পরপরই বৃষ্টি শুরু হওয়ায় আর খেলা মাঠে গড়ায়নি।

নিউজটি শেয়ার করুন

আলোকস্বল্পতার পর বৃষ্টি, মিরপুর টেস্ট বন্ধ

আপডেট সময় ০৩:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আলোকস্বল্পতার পর বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের প্রথম সেশনে বাকি সাত উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পারে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনে এক উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে সফরকারীরা।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৮৯ রান। জন ক্যাম্পবেল ৫৩ ও তেজনারায়ণ চন্দরপল ২১ রান নিয়ে ব্যাট করছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে এখনো ১৮৩ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে ২৯ রানে। ইনিংসের পঞ্চম ওভারে হাসান মাহমুদের করা ফিফথ স্টাম্পের বলে শট খেলতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলি অনিকের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার ব্রেন্ডন কিং। ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরও পড়ুন  মিরপুরে কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্য আটক