ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আরবদের বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব ইসরাইলি নেত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 38

ছবি: সংগৃহীত

ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ঘিরে আরব প্রতিনিধিদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডানপন্থি দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল। দেশটির ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের বিপুলসংখ্যায় ভোট দিতে উৎসাহিত করার জন্য অতি-ডানপন্থি নেতাদের দায়ী করে তিনি প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে নিয়ে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হাস্কেল অতি-ডানপন্থি নেতা ইতামার বেন-গ্যভির ও বেজালেল সমোত্রিচের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, তাঁদের কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকেরা ‘জায়নবাদবিরোধী’ দলগুলোকে বিপুলসংখ্যায় ভোট দিয়েছেন।

আরও পড়ুন  ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা

এ পরিস্থিতি মোকাবিলায় ইহুদি দলগুলোকে একত্র করে একটি বৃহৎ জাতীয় সরকার গঠনের আহ্বান জানান হাস্কেল। তাঁর প্রস্তাবিত সরকারে কোনো আরব প্রতিনিধি কিংবা আরবদের সমর্থনপুষ্ট রাজনৈতিক দল থাকবে না।

ইসরাইলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের যোগদানের বাধ্যবাধকতা স্থগিতসংক্রান্ত প্রস্তাবিত আইনের প্রতিবাদে গত জুলাইয়ে উপপররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়েন হাস্কেল। এরপর তিনি ‘ইসরাইল ফার্স্ট’ দলটি গঠন করেন। দলটি আরব ও অতি-অর্থোডক্স ইহুদি—উভয় পক্ষকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার গঠনের পক্ষে প্রচার চালিয়ে আসছে।

ইসরাইলের পার্লামেন্টে আসন পেতে কোনো দলকে ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পাওয়ার শর্ত পূরণ করতে হয়। জনমত জরিপে হাস্কেলের দল এই সীমার নিচে থাকলেও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছেন তিনি। হাস্কেল বলেন, যে নীতির পক্ষে তিনি লড়াই করে আসছেন, তা নিয়ে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গর্বিত।

সূত্র: আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আরবদের বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব ইসরাইলি নেত্রীর

আপডেট সময় ১২:২১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইসরাইলে সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ঘিরে আরব প্রতিনিধিদের বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডানপন্থি দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল। দেশটির ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের বিপুলসংখ্যায় ভোট দিতে উৎসাহিত করার জন্য অতি-ডানপন্থি নেতাদের দায়ী করে তিনি প্রতিদ্বন্দ্বী ইহুদি দলগুলোকে নিয়ে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হাস্কেল অতি-ডানপন্থি নেতা ইতামার বেন-গ্যভির ও বেজালেল সমোত্রিচের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, তাঁদের কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকেরা ‘জায়নবাদবিরোধী’ দলগুলোকে বিপুলসংখ্যায় ভোট দিয়েছেন।

আরও পড়ুন  শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ মনে করে বর্তমান সরকার