ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহত যুবকের নাম মাফল। রোববার, ১৪ জুন তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।

নিহত মাফল মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বাসিন্দা এবং বানু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ১২ দিন আগে তিনি কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান। তবে গত ২৯ মে’র পর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর স্বজনরা তার মৃত্যুর খবর জানতে পারেন। পরিবারের দাবি, ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  ইউক্রেনজুড়ে রুশ ড্রোন হামলায় নিহত ৩, আহত ১১

নিহতের চাচা আনিসের দাবি, একটি এজেন্সির মাধ্যমে রাজমিস্ত্রির কাজের আশ্বাসে মাফলকে রাশিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং সেখানেই ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

মাফলের ভাই আশরাফুল ইসলাম বলেন, প্রায় এক মাস ১২ দিন আগে তিনি রাশিয়ায় গিয়েছিলেন। পরিবারের কাছে যে তথ্য এসেছে, তাতে ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে। তিনি সরকারের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহতের বোন আছিয়া দাবি করেন, তার ভাইসহ প্রায় ৩০ জন বাংলাদেশি একসঙ্গে রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে তাদের একটি সেনা ক্যাম্পে নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, মাফল সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলেও তার কথা শোনা হয়নি। তিনি সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানান।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, রাশিয়ায় একজন বাংলাদেশির মৃত্যুর খবর তিনি শুনেছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬