ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাশিয়ায় প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে ২০০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

রাশিয়ায় প্লেগের আতঙ্ক ছড়িয়ে পড়ার মধ্যে দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের শেলিখেভে অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

ইরকুটস্কের শেলিখেভে ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়াযুক্ত একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এরপর ল্যাব টেকনিশিয়ান শিপিলোভা নিউমোনিক প্লেগে আক্রান্ত হন বলে জানানো হয়েছে।

তীব্র নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভেন্টিলেটরে নেওয়া হলেও ১ অক্টোবর তার মৃত্যু হয়।

আরও পড়ুন  সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক: খাগড়াছড়ির অবস্থা ক্রমশ অবনতি

ঘটনার পর ইরকুটস্কে জনসমাবেশ ও রাজনৈতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুরুতে অঞ্চলটির গভর্নর ইগর কোবজেভ ‘বিপজ্জনক সংক্রমণ’ ছড়িয়ে পড়ার কথা জানালেও রোববার টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, এটি অজ্ঞাত কারণে হওয়া নিউমোনিয়া। মৃত নারীর নমুনায় পেশাগত জীবাণুর উপস্থিতিও পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

তবে ২ অক্টোবর প্রতিবেশী বুড়িয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদেনোভ জানান, ইরকুটস্কের ওই নারী ‘সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন’।

পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার ভোক্তা নিরাপত্তা সংস্থা রসবোত্রেবনাদজোর মহামারি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ প্লেগের একটি অত্যন্ত সংক্রামক ও গুরুতর রূপ। এটি বাতাসের কণার মাধ্যমে ছড়াতে পারে এবং উপসর্গ দেখা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে ২০০ জন

আপডেট সময় ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

রাশিয়ায় প্লেগের আতঙ্ক ছড়িয়ে পড়ার মধ্যে দুই শতাধিক মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের শেলিখেভে অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

ইরকুটস্কের শেলিখেভে ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়াযুক্ত একটি টেস্টটিউব ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এরপর ল্যাব টেকনিশিয়ান শিপিলোভা নিউমোনিক প্লেগে আক্রান্ত হন বলে জানানো হয়েছে।

তীব্র নিউমোনিয়ার উপসর্গ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভেন্টিলেটরে নেওয়া হলেও ১ অক্টোবর তার মৃত্যু হয়।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে একের পর এক ককটেল বিস্ফোরণ: এলাকায় আতঙ্ক