ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

মার্কিন রণতরীতে আগুন, আহত দুই নাবিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 137

ছবি:সংগৃহীত

লোহিত সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মার্কিন নাবিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন  সচিবালয়ে ক্যান্টিনে হামলা, কর্মকর্তা-সহকর্মীসহ আহত ৫

বিবৃতিতে বলা হয়, জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। তবে এই আগুনে রণতরীর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং এর চলাচলের সক্ষমতাও অক্ষুণ্ণ রয়েছে। আহত দুই নাবিকের অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে।

সামরিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানবাহী রণতরীটি সম্পূর্ণ সচল রয়েছে এবং স্বাভাবিক দায়িত্ব পালন করতে সক্ষম।

উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীগুলোর একটি এই জাহাজকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ক্ষেত্রে এই রণতরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা এই অত্যাধুনিক রণতরীটিকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এরপর কয়েক দিন এটি ভূমধ্যসাগরে অবস্থান করছিল।

পারমাণবিক শক্তিচালিত এই বিশাল রণতরীটি ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। প্রায় ১ হাজার ১০৬ ফুট লম্বা এবং এক লাখ টনের বেশি ওজনের এই রণতরীতে বর্তমানে ৫ হাজারেরও বেশি নাবিক কর্মরত আছেন।

সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

মার্কিন রণতরীতে আগুন, আহত দুই নাবিক

আপডেট সময় ০২:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

লোহিত সাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মার্কিন নাবিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন  মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১