দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন অধ্যায়: আসছে ‘ফিফা হিমালয় কাপ’
- আপডেট সময় ০১:৪২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 19
“ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক কয়েকটি দক্ষিণ এশীয় দেশ সফরের সময়—বিশেষ করে গত সপ্তাহের শেষভাগে ও চলতি সপ্তাহের শুরুর দিকে—এই টুর্নামেন্ট আয়োজনের প্রথম ধাপের আলোচনা সম্পন্ন হয়।”
হিমালয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে গবেষণা শুরু করেছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরের সময়—বিশেষ করে গত সপ্তাহের শেষভাগে ও চলতি সপ্তাহের শুরুর দিকে—এই টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়।
ইনফান্তিনো তার এই সফরে বাংলাদেশ এবং হিমালয়ের পূর্ব সীমান্তে অবস্থিত দেশ ভুটান সফর করেন। নেপালের ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সিটি স্পোর্টস নেটওয়ার্ক’-এর তথ্য অনুযায়ী, ‘ফিফা হিমালয় কাপ’ (FIFA Himalayan Cup) চালুর মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পদগুলোর সুশৃঙ্খল ও কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশ্বের অন্যতম উচ্চতম পর্বতমালাগুলো এই অঞ্চলে অবস্থিত। ভৌগোলিকভাবে হিমালয় অঞ্চলের অন্তর্ভুক্ত পাঁচটি দেশ ও অঞ্চল হলো—নেপাল, ভুটান, চীন-তিব্বত অঞ্চল, ভারত এবং পাকিস্তান। এর বাইরে বাংলাদেশকে বৃহত্তর হিমালয় অঞ্চলের অংশ হিসেবে গণ্য করা হয়।
সিটি স্পোর্টস নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী, মালদ্বীপ ও শ্রীলঙ্কা হিমালয় অঞ্চলের দেশ না হওয়া সত্ত্বেও এই প্রস্তাবিত টুর্নামেন্টে তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফিফা এর আগেও বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক প্রতিযোগিতাকে স্বীকৃতি ও ধারাবাহিকতা দিয়ে আসছে। যেমন—সম্প্রতি আন্তর্জাতিক উইন্ডোর সময় পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ইন্দোনেশিয়া ও হংকংয়ে ‘ফিফা এশিয়ান কাপ’ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশও অংশ নিয়েছিল।

























