ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর এক ক্লিকে ৩৯ হাজার আখচাষির হিসাবে ১২ কোটি টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

দেশের ১৫টি চিনিকল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির ব্যাংক হিসাবে ১২ কোটি টাকা সরকারি প্রণোদনা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে কম্পিউটারের একটি বাটনে চাপ দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বিকেল ৩টা ৩৮ মিনিটে কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, কম্পিউটারের বাটনে চাপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পৌঁছে যাবে। সরাসরি ব্যাংক হিসাবে টাকা পাঠানোর ফলে কৃষকেরা সহজেই সরকারি সহায়তা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনের আগে উপস্থিত জনতাকে একসঙ্গে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলার আহ্বান জানান তারেক রহমান। এরপর কম্পিউটারের বাটনে চাপ দিয়ে অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত আখচাষিদের মোবাইল ফোন দেখতে বলেন তিনি। কয়েক মিনিটের মধ্যে তাঁদের ফোনে অর্থ জমার বার্তা পৌঁছাবে বলে জানান প্রধানমন্ত্রী। পরে উপস্থিত জনতার সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ ধ্বনি দেন তিনি।

আরও পড়ুন  ‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা

ডিজিটাল পদ্ধতিতে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে তাঁদের মঞ্চে ডাকা হয়। প্রথমে রাজশাহী সুগার মিলের আখচাষি মো. আবু সাঈদ চাঁদকে চেক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, এ প্রণোদনা আখচাষিদের উৎপাদন ব্যয়ের চাপ কমাতে এবং আখ চাষে আগ্রহ বাড়াতে সহায়তা করবে। বীজ, সার, সেচ ও জমি প্রস্তুতিসহ চাষাবাদের বিভিন্ন খরচ মেটাতে এ অর্থ কৃষকদের কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভাস্থলে পৌঁছান।

জনসভার কর্মসূচি শেষে সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থানের পর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। এরপর চট্টগ্রামে গিয়ে রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এক দিনের সফরে রাজশাহী ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর এক ক্লিকে ৩৯ হাজার আখচাষির হিসাবে ১২ কোটি টাকা

আপডেট সময় ০৬:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দেশের ১৫টি চিনিকল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির ব্যাংক হিসাবে ১২ কোটি টাকা সরকারি প্রণোদনা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে কম্পিউটারের একটি বাটনে চাপ দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বিকেল ৩টা ৩৮ মিনিটে কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, কম্পিউটারের বাটনে চাপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পৌঁছে যাবে। সরাসরি ব্যাংক হিসাবে টাকা পাঠানোর ফলে কৃষকেরা সহজেই সরকারি সহায়তা পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

উদ্বোধনের আগে উপস্থিত জনতাকে একসঙ্গে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলার আহ্বান জানান তারেক রহমান। এরপর কম্পিউটারের বাটনে চাপ দিয়ে অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত আখচাষিদের মোবাইল ফোন দেখতে বলেন তিনি। কয়েক মিনিটের মধ্যে তাঁদের ফোনে অর্থ জমার বার্তা পৌঁছাবে বলে জানান প্রধানমন্ত্রী। পরে উপস্থিত জনতার সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ ধ্বনি দেন তিনি।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর বিশেষ ভিশন রয়েছে: মাহদী আমিন