ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

সচিবালয়ে ক্যান্টিনে হামলা, কর্মকর্তা-সহকর্মীসহ আহত ৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 680

ছবি সংগৃহীত

সচিবালয়ে বহুমুখী সমবায় সমিতির কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কর্মকর্তা নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সচিবালয়ের ক্যান্টিনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বন ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের মিলন (৪০), অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০) এবং হাসনাত (৪৫)।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সহকর্মী সোহরাব হোসেন। তিনি জানান, বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মঙ্গলবার দায়িত্ব বুঝে নেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। তিনি বলেন, “গত ৩ জুন আমরা সমবায় সমিতির একটি কমিটির অনুমোদন পাই। আজ আমরা আগের কমিটির সেক্রেটারির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করি। এই বিষয়টিকে কেন্দ্র করেই প্রতিপক্ষ আমাদের ওপর হামলা চালায়।”

সোহরাব আরও অভিযোগ করেন, বাদিউল কবির বেলাল, মিজানুর রহমান সুমন, আরিফ হোসেন ও নজরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি নুরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। তখন নুরুল ইসলামের সমর্থকরা তাকে বাঁচাতে গেলে তারাও হামলার শিকার হন।

তিনি দাবি করেন, হামলাকারীরা কমিটির কেউ নন। তাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে সচিবালয়ে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “আহত পাঁচজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কেউ গুরুতর না।”

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে ঘটনার পর।

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে ক্যান্টিনে হামলা, কর্মকর্তা-সহকর্মীসহ আহত ৫

আপডেট সময় ১১:০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

সচিবালয়ে বহুমুখী সমবায় সমিতির কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কর্মকর্তা নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে সচিবালয়ের ক্যান্টিনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বন ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের মিলন (৪০), অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০) এবং হাসনাত (৪৫)।

আরও পড়ুন  নেত্রকোনার কেন্দুয়ায় বাজারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫