ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 169

ছবি সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সিব্লক এলাকায় এই ঘটনা ঘটে। তবে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের বাসটি সিব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চালক বাসটি থামালে যাত্রীরা দ্রুত নিরাপদে নিচে নেমে আসেন। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন  স্বর্ণের বাজারে আবারও আগুন: ভরিতে নতুন রেকর্ড দাম

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে বাসের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আপডেট সময় ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সিব্লক এলাকায় এই ঘটনা ঘটে। তবে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের বাসটি সিব্লক এলাকায় পৌঁছালে হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে বাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চালক বাসটি থামালে যাত্রীরা দ্রুত নিরাপদে নিচে নেমে আসেন। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির ব্যাটারি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন