ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

ক্যারিবীয় সাগরের অভিমুখী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 545

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় সাগরে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলের কাছে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ায় চারজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী নৌকাটি পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একটি শিশু রয়েছে।

দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন ডোমিনিকান এবং ৭ জন হাইতিয়ান নাগরিক। তারা আরও জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে এবং নিখোঁজদের সন্ধানে কাজ করছে উপকূলীয় রক্ষীবাহিনী।

নৌকাটি ‘ইয়োলা’ নামে পরিচিত একটি সাধারণ নৌযান, যা সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি হয়ে থাকে। এই ধরনের নৌকাগুলোর তেমন কোনো নিরাপত্তা মানদণ্ড থাকে না, যা যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।

ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে এ ধরনের যাত্রা দিন দিন বেড়েই চলেছে। নিরাপদ জীবনের আশায় বহু মানুষ বিপদসংকুল সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন। জানা গেছে, এমন একটি একমুখী যাত্রার জন্য অভিবাসীরা প্রায় সাত হাজার মার্কিন ডলার পর্যন্ত খরচ করে থাকেন।

ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতি একসঙ্গে হিস্পানিওলা দ্বীপ ভাগ করে নিয়েছে। বর্তমানে হাইতিতে রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য ও সহিংসতা বিরাজ করছে। ফলে দেশটির বহু নাগরিক জীবনের ঝুঁকি নিয়েও পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোর দিকে অবৈধ অভিবাসনের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানব পাচারকারী চক্রগুলো এই দুর্বলতা কাজে লাগিয়ে মানুষকে বিপদজনক যাত্রায় ঠেলে দিচ্ছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অনুপ্রবেশ প্রতিরোধে উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: আলআরাবিয়া

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ক্যারিবীয় সাগরের অভিমুখী নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০

আপডেট সময় ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫