ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আইএইএ’র প্রতিবেদন প্রত্যাখ্যান করলো ইরান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 425

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত তিন মাসে ইরান ৫০ শতাংশ ইউরেনিয়াম মজুদ করেছে সংস্থার এমন দাবি ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে ইরান।

আরও পড়ুন  ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

শনিবার (৩১ মে) এক বিবৃতিতে ইরান জানায়, আইএইএ’র এ প্রতিবেদন নিরপেক্ষ নয়, বরং এটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে তৈরি করা হয়েছে। তেহরান বরাবরের মতোই দাবি করে আসছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।

এই অভিযোগ এমন সময় এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার উদ্যোগ চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি শনিবার সংক্ষিপ্ত সফরে তেহরানে এসে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পেশ করেছেন। তিনি জানান, “আমরা এই প্রস্তাব মূল্যায়ন করছি এবং দ্রুতই এর প্রতিক্রিয়া জানানো হবে।”

আরাকচি আরও বলেন, “এই প্রস্তাব যদি ইরানিদের স্বার্থ ও অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়, তাহলে আমরা অবশ্যই এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব।”

আইএইএ জানিয়েছে, ১৭ মে পর্যন্ত ইরান প্রায় ৪০৮.৬ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা প্রায় ৬০ শতাংশ মাত্রার কাছাকাছি। ফেব্রুয়ারির এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরান সে সময় ১৩৩.৮ কেজি ইউরেনিয়াম ৫০ শতাংশ মাত্রায় উন্নীত করেছিল।

এছাড়া, কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা একটি গোপন রিপোর্ট দেখেছে যেখানে দাবি করা হয়েছে ইরান আইএইএ’র অজান্তে কিছু গোপন পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দীর্ঘদিন তদন্তাধীন ছিল। এসব কার্যক্রম থেকে ইরানকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আইএইএ ইসরায়েলের দেওয়া বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট তথ্যের ওপর নির্ভর করেছে। এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক চক্রান্তের’ অংশ বলেও দাবি করে তেহরান।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে চাপে রাখার প্রয়াস অব্যাহত রয়েছে, আর এই প্রতিবেদন তারই একটি অংশ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আইএইএ’র প্রতিবেদন প্রত্যাখ্যান করলো ইরান

আপডেট সময় ০৫:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত তিন মাসে ইরান ৫০ শতাংশ ইউরেনিয়াম মজুদ করেছে সংস্থার এমন দাবি ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে ইরান।

আরও পড়ুন  ইরানের স্পিকার গালিবাফের সঙ্গে বৈঠক স্পিকার হাফিজ উদ্দিনের