ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নির্বাচনের সময় ইরান আকস্মিক হামলা চালাতে পারে: সাবেক রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তার ধারণা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়কে লক্ষ্য করে তেহরান এমন পদক্ষেপ নিতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জোয়ে হুড বলেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ইতিহাস রয়েছে ইরানের। নির্বাচনের সময় এ ধরনের পদক্ষেপ নেওয়ার নজিরও দেশটির রয়েছে বলে মন্তব্য করেন তিনি। জিমি কার্টার থেকে শুরু করে সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্টদের সময়েও এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন সাবেক এই রাষ্ট্রদূত।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান

জোয়ে হুড বলেন, একই সময়ে নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ ইরান নিতে পারে। তার মতে, মার্কিন ভোটাররা পেট্রোলের দামের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল, যেমন আরব ভোটারদের কাছে রুটির দাম একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না বলেও জানান সাবেক এই মার্কিন দূত। তবে মধ্যস্থতাকারী দেশগুলো উদ্যোগ নিলে পরিস্থিতির সমাধানের পথ তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক অচলাবস্থা চলছে। তাই আলোচনা পুনরায় এগিয়ে নিতে ‘চমকপ্রদ কিছু’ প্রয়োজন। মধ্যস্থতাকারী দেশগুলো এমন উদ্যোগ নিতে না পারলে কূটনৈতিক তৎপরতার খুব বেশি মূল্য থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ করে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো উদ্যোগ নিলে পরিস্থিতির সমাধান সম্ভব হতে পারে বলে মনে করেন জোয়ে হুড। তার প্রস্তাব, এসব দেশ তাদের নৌশক্তি নিয়ে উপসাগর ও উত্তর আরব সাগরে এসে হরমুজ প্রণালির নজরদারি করতে পারে। এতে জাহাজে হামলা বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধেরও প্রয়োজন থাকবে না বলে মনে করেন তিনি।

সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

মার্কিন নির্বাচনের সময় ইরান আকস্মিক হামলা চালাতে পারে: সাবেক রাষ্ট্রদূত

আপডেট সময় ০৪:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬