ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। তিনি বলেছেন, বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অগ্রগতিতেও বাধা সৃষ্টি করছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা চান।

বৈঠকে এম. ইকবাল হোসেইন বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিপুলসংখ্যক রোহিঙ্গার বসবাসের কারণে পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এলাকার আর্থসামাজিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন  রোহিঙ্গাদের রেশন সংকট: জাতিসংঘের বরাদ্দ অর্ধেকে নামছে

রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় ও আতিথেয়তা দেওয়ায় বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান জাতিসংঘের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ। প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের এই মানবিক মনোভাব অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানান বিশেষ দূত। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন উপস্থিত ছিলেন।

জাতিসংঘের প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন, পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েলসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। তিনি বলেছেন, বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অগ্রগতিতেও বাধা সৃষ্টি করছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সফররত জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা চান।

বৈঠকে এম. ইকবাল হোসেইন বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে বিপুলসংখ্যক রোহিঙ্গার বসবাসের কারণে পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এলাকার আর্থসামাজিক উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন  মুজিবনগর সীমান্তে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ