ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ভারত ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে নতুন মিত্র গড়তে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, যিনি ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবেন না—এমন আশঙ্কা প্রকাশ করে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তানীতি ঘোষণা করার সময় এসব কথা বলেন নেতানিয়াহু।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, যিনি ইসরায়েলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। এমন পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন  চাঞ্চল্যকর অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর পদত্যাগ করলো নেতানিয়াহুর মুখপাত্র ও চিফ অব স্টাফ জিভ আগমোন

নেতানিয়াহু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়ার পাশাপাশি ভারতসহ অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দিয়েছেন।

বিশ্বের কাছে ইসরায়েল যে একা নয়, সেই বার্তা দিতেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা আবারও তুলে ধরেন নেতানিয়াহু। ভারত ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করার পক্ষে মত দেন তিনি।

তবে নেতানিয়াহুর ঘোষিত নিরাপত্তানীতি নিয়ে কটাক্ষ করেছেন তাঁর প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তিনি এই নীতিকে রাজনৈতিক চমক বলে অভিহিত করেছেন।

আইজেনকোটের মতে, যুদ্ধের মধ্যে নিজের ব্যর্থতা আড়াল করা এবং আসন্ন নির্বাচনে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে নেতানিয়াহু জনগণের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করছেন।

সূত্র: সিয়াসাত ডেইলি

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র

আপডেট সময় ০৬:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ভারত ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে নতুন মিত্র গড়তে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, যিনি ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাবেন না—এমন আশঙ্কা প্রকাশ করে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের নিরাপত্তানীতি ঘোষণা করার সময় এসব কথা বলেন নেতানিয়াহু।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে পারেন, যিনি ইসরায়েলের জন্য মোটেও বন্ধুত্বপূর্ণ হবেন না। এমন পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন  প্রয়োজনে ইরানে আবারও হামলা: নেতানিয়াহুর হুঁশিয়ারি