ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

বাংলাদেশে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিয়েছে চীন – প্রেস সচিব শফিকুল আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 458

ছবি সংগৃহীত

বাংলাদেশে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিচ্ছে চীন। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা খুঁজছে সরকার। জায়গা নির্ধারণ হলেই দ্রুত কাজ শুরু করবে চীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: এই শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরণ"

প্রেস সচিব বলেন, “চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এশিয়ার অন্যতম উন্নত। তাদের প্রযুক্তি, চিকিৎসা মান এবং দক্ষতা আশেপাশের অনেক দেশের তুলনায় অনেক বেশি উন্নত। বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চীন অঙ্গীকার করেছে তাদের নাগরিকদের মতোই খরচে বাংলাদেশিদের চিকিৎসা দেবে।”

চীনের কুনমিংয়ে অবস্থিত ৪ হাজার বেডের ফার্স্ট পিপলস হাসপাতালে ইতিমধ্যে একটি ফ্লোর বাংলাদেশিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। রোগীদের সুবিধার্থে সেখানে দোভাষীর ব্যবস্থাও রাখা হয়েছে।

যাতায়াত ব্যয় প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “চট্টগ্রাম থেকে মাত্র দেড় ঘণ্টার ফ্লাইটে কুনমিং পৌঁছানো যায়। টিকিট খরচ ১৫-২০ হাজার টাকার মধ্যে। এই খরচ আরও কমাতে আমরা কাজ করছি।”

বন্দর উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ নিয়েও কথা বলেন তিনি। “আমরা চাই সাশ্রয়ী উপায়ে পণ্য রপ্তানি হোক। এজন্য বন্দরগুলোর উন্নয়ন জরুরি। যদি চীনের প্রস্তাব আমাদের অর্থনীতির জন্য উপকারী হয়, সুদের হার কম হয় তবে কেন নয়?”

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বেসরকারি বিনিয়োগ আকর্ষণ। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে এবং তিনি বাংলাদেশের অনুরোধকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

বাংলাদেশের স্বাস্থ্য ও বাণিজ্যিক খাতে চীনের এমন সক্রিয় অংশগ্রহণ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিয়েছে চীন – প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশে একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিচ্ছে চীন। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই হাসপাতালের জন্য উপযুক্ত জায়গা খুঁজছে সরকার। জায়গা নির্ধারণ হলেই দ্রুত কাজ শুরু করবে চীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন  চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে: রিজভী