ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
প্রাথমিকে ১ কোটি শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গ্রিস থেকে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, চট্টগ্রামে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক মানিকগঞ্জে মেরামতের জন্য রাখা বাসে আগুন মাংস উৎপাদন বাড়াতে খামারিদের প্রণোদনা দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ভারতের মিত্র রাশিয়ার সঙ্গে মহাকাশ সহযোগিতায় যাচ্ছে পাকিস্তান

নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়তে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বাংলাদেশ-চীনের মধ্যে শুরু হচ্ছে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ

বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে, সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজন করতে হবে।

সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাওয়া হবে, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে। গোলাম পরওয়ার জানান, দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাঁদের জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বা সংলাপ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক এক জিনিস, সংলাপ আরেক জিনিস। সংলাপ হলে সেটির ভেন্যু হতে হয় নিরপেক্ষ। সেখানে দাবির বিষয় থাকে, ঐকমত্যে আসার বিষয়ও থাকে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তাঁদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপ হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসব।’

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। ইসির সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারেই জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

ইসির সঙ্গে সংলাপের বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যেহেতু আমাদের দাবি-দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রোববার একসঙ্গেই বসব।’

এই দুই সংলাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে বলে জোটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

আপডেট সময় ০৭:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্য গড়তে ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে