ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
প্রাথমিকে ১ কোটি শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গ্রিস থেকে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, চট্টগ্রামে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক মানিকগঞ্জে মেরামতের জন্য রাখা বাসে আগুন মাংস উৎপাদন বাড়াতে খামারিদের প্রণোদনা দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু ভারতের মিত্র রাশিয়ার সঙ্গে মহাকাশ সহযোগিতায় যাচ্ছে পাকিস্তান

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।

আরও পড়ুন  হাসিনাও শেখ মুজিবের মতো একদলীয় ব্যবস্থার পুনর্প্রবর্তন করেছিল : তারেক রহমান

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। রিজভীর ভাষ্য, তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে।

রিজভী বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ ও চব্বিশের জুলাই—সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে রিজভী জানান, এ সংগ্রামের অর্জিত গৌরব তাঁকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। তাঁর মতে, সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নিউজটি শেয়ার করুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী

আপডেট সময় ০৬:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।

আরও পড়ুন  লুটপাটে বিতৃষ্ণ আওয়ামী নেতারা বিএনপিতে যোগ দিতে পারবেন: রিজভী