ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
লালবাগে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, চালক ও হেলপার পুলিশ হেফাজতে সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর জন্য ১ হাজার ৪১০ কোটি টাকা চায় বিএমইউ খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু একশর আগেই শেষ ইনিংস, ৬ রানে নেই ৫ উইকেট! দেশ ছেড়ে পালিয়েও হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের বৈঠক নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, শাস্তি চেয়ে ড. ইউনূসের বিবৃতি

২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 743

ছবি সংগৃহীত

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে শুল্কের চাপ, বাংলাদেশ খুঁজছে রপ্তানি সংকটের সমাধান: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-জুন সময়কালে রপ্তানি আয় ছিল ৪ হাজার ৪৪৬ কোটি ৯৭ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে তা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।

বিশেষভাবে তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত তৈরি পোশাক রপ্তানি আয় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ কোটি ৬৯ লাখ ডলারে। আগের বছরের একই সময়ে এই খাতে আয় হয়েছিল ৩ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে এসেছে ২ হাজার ১১৫ কোটি ৯০ লাখ ডলার, যা ৯ দশমিক ৭৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। ২০২৩-২৪ অর্থবছরে এই খাত থেকে আয় হয়েছিল ১ হাজার ৯২৮ কোটি ২১ লাখ ডলার।

অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি আয় ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১ হাজার ৮১৮ কোটি ৭৮ লাখ ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৬৮৬ কোটি ৯১ লাখ ডলার।

এছাড়া অন্যান্য খাতের মধ্যে কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, এবং হোম টেক্সটাইলের রফতানি আয়ও ইতিবাচক ধারায় রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, হোম টেক্সটাইল রপ্তানি আয় ২ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ১৫ লাখ ডলারে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় ১০ দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলার। কৃষিপণ্যের রপ্তানি আয় ২ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৯৮ কোটি ৮৬ লাখ ডলারে দাঁড়িয়েছে।

তবে সদ্যবিদায়ী জুন মাসে রপ্তানি আয় কিছুটা কমেছে। এ মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো আশা প্রকাশ করেছে, বৈশ্বিক বাজারে চাহিদা বৃদ্ধি পেলে আগামীতে এ প্রবৃদ্ধি ধারা আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ৮.৫৮ শতাংশ প্রবৃদ্ধি, উল্লেখযোগ্য পোশাক খাত

আপডেট সময় ০৭:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। বুধবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  রংপুরের শতরঞ্জি: ঐতিহ্যের বুননে স্বনির্ভরতা, রপ্তানি হচ্ছে বিশ্বের ৩৬ দেশে