ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে, প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: গভর্নর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 569

ছবি সংগৃহীত

আর্থিক সংকটে থাকা দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আরও পড়ুন  পর্যাপ্ত ডলার আছে, রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই: গভর্নর

রোববার (১৫ জুন) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান

তিনি বলেন, “এই পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।”

গভর্নর আশ্বস্ত করেন, ব্যাংকগুলোতে কর্মরত কারো চাকরি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। “কোনো কর্মী যেন চাকরি না হারান, তা নিশ্চিত করেই একীভূতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে,” বলেন তিনি।

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

ড. আহসান এইচ মনসুর আরও বলেন, “এই একীভূতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা আশা করছি আগামী সরকারও এ উদ্যোগকে এগিয়ে নেবে।”

ব্যাংকিং খাতের বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে এসব শরিয়াহভিত্তিক ব্যাংকের আর্থিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই একীভূতকরণ প্রক্রিয়ায় এগিয়ে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, একীভূতকরণের মাধ্যমে ব্যাংকগুলোর কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক একাধিক দুর্বল ব্যাংকের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি সুসংগঠিত ও আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে, প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: গভর্নর

আপডেট সময় ১১:৫৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

আর্থিক সংকটে থাকা দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আরও পড়ুন  ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন