ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে সেপ্টেম্বর মাসেও ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।

আরও পড়ুন  ২৫% নয়, এখন ১৫% রেশনিং কমিয়ে তেল পাবে পেট্রল পাম্প

ফলে সেপ্টেম্বর মাসেও আগের নির্ধারিত দামেই জ্বালানি তেল বিক্রি হবে। এর মধ্যে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। এরপর জুন, জুলাই ও আগস্ট মাসেও দাম অপরিবর্তিত রাখা হয়।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিট জিএমটি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩২ ডলারে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত

আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬