ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি: সংগৃহীত

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক অন্য দুজন হলেন মনিরুল ইসলামের দুই শ্যালক।

রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।

আরও পড়ুন  দাদীর হাতে বস্তাবন্দী শিশু সিয়াম উদ্ধার, পিতা আটক: শিবগঞ্জে চাঞ্চল্য

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তার স্বামী মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান। সরকার তাকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। একসময় বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।

মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন।

তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। এসব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

আপডেট সময় ১০:২৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক অন্য দুজন হলেন মনিরুল ইসলামের দুই শ্যালক।

রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।

আরও পড়ুন  লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন ফিরলেন দেশে