ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বনানীতে বাস উল্টে নিহত হেলপার, আহত দুই যাত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / 158

ছবি সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে গেলে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে বনানীর আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭

নিহত মো. রফিকের (৩৫) বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তিনি ‘ভাটিকা’ পরিবহনের ওই বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নুর আলম।

আহতরা হলেন মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মী মোস্তফা কামাল জানান, সকালবেলায় বনানীর আমতলী এলাকা থেকে প্রায় ১০০ গজ দূরে ‘ভাটিকা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাসের হেলপার রফিককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যাত্রীর চিকিৎসা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বনানীতে বাস উল্টে নিহত হেলপার, আহত দুই যাত্রী

আপডেট সময় ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

রাজধানীর বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে গেলে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে বনানীর আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  যেভাবে শনাক্ত হলো নম্বর প্লেট লুকিয়ে চালানো মোটরসাইকেল