ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

দক্ষিণ কেরানীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 481

ছবি সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা মো. মোতাহারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, অর্থদণ্ডের এই টাকা আদায়ের জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে মোতাহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম তার মা ও সৎ বাবার সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জে একই ঘরে বসবাস করতো। পৃথক ঘরের ব্যবস্থা না থাকায় একত্রে বসবাস করতে হতো তাদের। এই অবস্থায় মোতাহার বিভিন্ন সময় মেয়েটিকে কুপ্রস্তাব দিতো।

২০২১ সালের ২০ জুন রাতে মোতাহার ভিকটিমকে প্রথমবার ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। এরপর ২২ সেপ্টেম্বর রাতে আবারও একই অপরাধ করে সে। ঘটনার পরদিন ভিকটিম তার মাকে বিষয়টি জানালে, মা ও সৎ বাবা তাকে বাসা থেকে বের করে দেয়। এরপর সে তার নিজের বাবার কাছে চলে যায়।

ভিকটিম ২৪ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করেন থানার এসআই আবুল হাসান। ২০২২ সালের ২৭ মে মোতাহারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। এরপর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

মামলার শুনানিতে আদালত আটজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। সব দিক বিবেচনা করে আদালত আজ এই রায় ঘোষণা করেন, যা সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ কেরানীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবা মো. মোতাহারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, অর্থদণ্ডের এই টাকা আদায়ের জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিমকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে মোতাহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন  আবরার ফাহাদ হত্যা: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ - ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন