ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মর*দেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার একটি পুকুর থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার সকালে সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন  রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

নিহত বি এম মাহমুদুল ইসলাম (৩৮) ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মলছড়ি ক্যাম্পে উপপরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তের অংশ হিসেবে নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মর*দেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার একটি পুকুর থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার সকালে সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন  নোয়াখালীতে ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ