ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী
গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র

আজ প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সর্বদলীয় বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 446

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সময় ও স্থান নিশ্চিত করা হয়। পরে রাত ১০টার পর রাজনৈতিক দলগুলোর নেতাদের হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আমন্ত্রণ পেয়েছেন, তবে গণতন্ত্র মঞ্চসহ অনেক দলের অভিযোগ, তাদের কাছে এখনো ঘোষণাপত্রের খসড়া পৌঁছায়নি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া সময়সীমা বুধবার শেষ হয়েছে। দুই সংগঠনের নেতারা বাংলামোটরে তাদের কার্যালয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেন, একটি প্রতিনিধিদল আজকের সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। তারা দ্রুত ঘোষণাপত্রের চূড়ান্তকরণের দাবি জানাবে।

সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ গত কয়েক দিনে ঘোষণাপত্রের খসড়া তৈরির চেষ্টা চালিয়েছে। তবে এটি সব দলের কাছে পাঠানো হয়নি। বিএনপি ও জামায়াতে ইসলামী খসড়া পেলেও অন্যান্য অনেক দল তা পাননি।

আজকের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন পক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দেশের সংকট উত্তরণের পথ সুগম হয়।

নিউজটি শেয়ার করুন

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র

আজ প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সর্বদলীয় বৈঠক

আপডেট সময় ১১:০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সময় ও স্থান নিশ্চিত করা হয়। পরে রাত ১০টার পর রাজনৈতিক দলগুলোর নেতাদের হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আমন্ত্রণ পেয়েছেন, তবে গণতন্ত্র মঞ্চসহ অনেক দলের অভিযোগ, তাদের কাছে এখনো ঘোষণাপত্রের খসড়া পৌঁছায়নি।

আরও পড়ুন  এবারের বইমেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি: প্রধান উপদেষ্টা