ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় হেকরম নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মাদক কারবারি জহিরন আক্তার জুই ওরফে গেদিসহ তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রংপুর মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।

আরও পড়ুন  ইরানে ধ/র্ষ/ণে/র দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর রংপুর নগরীর ধর্মদাস এলাকায় সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমানকে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত শেষে আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদী ও আসামিপক্ষের সাক্ষ্য, উপস্থাপিত তথ্য-প্রমাণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে জহিরন আক্তার জুই ওরফে গেদিসহ তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

তিন আসামিকে খালাস দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহত সাংবাদিকের পরিবারের সদস্যরা। খালাসের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস রহমান হত্যা মামলায় হেকরম নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মাদক কারবারি জহিরন আক্তার জুই ওরফে গেদিসহ তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রংপুর মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন।

আরও পড়ুন  গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান