ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস স্পেনের পথে ২৭ দিনের সমুদ্রযাত্রা, ৮৩ জনের প্রাণহানি স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু
সারাদেশ

চট্টগ্রামে মহান একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন তামিম ইকবালসহ আটজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 507

ছবি সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এবারের মহান একুশে স্মারক সম্মাননা পদক ঘোষণা করা হয়েছে। সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান, জনপ্রিয় সংগীতশিল্পী নকীব খানসহ আটজন বিশিষ্ট ব্যক্তির এই সম্মাননা মিলবে। এর পাশাপাশি ছয়জন বিশিষ্ট সাহিত্যিকও সিটি করপোরেশনের সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

আজ সোমবার সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। আগামী বুধবার, ২৬ ফেব্রুয়ারি, চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে।

আরও পড়ুন  তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে, রয়েছেন সিসিইউতে চিকিৎসাধীন - কড়া নজর চিকিৎসকদের

এবারের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ভাষা আন্দোলনে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান সম্মাননা পদক পাচ্ছেন।

এছাড়া সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদ সাহিত্যে ফারজানা রহমান শিমু।

এই পদক প্রদান অনুষ্ঠানটি আগামী বুধবার বিকেল চারটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশ

চট্টগ্রামে মহান একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন তামিম ইকবালসহ আটজন

আপডেট সময় ০৭:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এবারের মহান একুশে স্মারক সম্মাননা পদক ঘোষণা করা হয়েছে। সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খান, জনপ্রিয় সংগীতশিল্পী নকীব খানসহ আটজন বিশিষ্ট ব্যক্তির এই সম্মাননা মিলবে। এর পাশাপাশি ছয়জন বিশিষ্ট সাহিত্যিকও সিটি করপোরেশনের সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

আজ সোমবার সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। আগামী বুধবার, ২৬ ফেব্রুয়ারি, চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে।

আরও পড়ুন  ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল