ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী ৪ হাজার ডলারে বিক্রি হলো জর্জ ওয়াশিংটনের চুল ডিসেম্বরকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি বাজার চাহিদা বুঝে বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর দল করবেন বিএনপি, কথা বলবেন আ.লীগের মতো—তা হবে না: জহির উদ্দিন স্বপন বাংলাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের চেষ্টায় তামিম শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

ফতুল্লায় চুলা জ্বালাতেই আগুন, দগ্ধ ৪ আইসিইউতে ২ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 37

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চার পোশাকশ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানাধীন সরদারবাড়ি মসজিদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে দগ্ধ চারজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের ভর্তি করেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহীন আলম (৩০), সাহেদ আলী (২৫), মো. হোসেন (২৪) ও লীমা বেগম (২৬)। তাঁরা সবাই পোশাকশ্রমিক হিসেবে কর্মরত।

আরও পড়ুন  গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে শাহীন আলমের শরীরের ৬৭ শতাংশ, লীমা বেগমের ৪৫ শতাংশ, মো. হোসেনের ১২ শতাংশ এবং সাহেদ আলীর ৩ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় শাহীন ও লীমাকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় তাঁদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মিজান জানান, শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

মিজান আরও জানান, তাঁদের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাসে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

ফতুল্লায় চুলা জ্বালাতেই আগুন, দগ্ধ ৪ আইসিইউতে ২ জন

আপডেট সময় ০১:১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬