ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পুলিশকে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করা হবে।

৩০ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  পুলিশ সদস্যরা বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্দেশনায় বলা হয়েছে, আকস্মিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রতিটি জেলা পর্যায়ে কিউআরটি গঠন করতে হবে।

কিউআরটিতে জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

নির্দেশনায় কিউআরটির সদস্যদের অংশগ্রহণে নিয়মিত সমন্বিত অভিযান ও মহড়া আয়োজনের কথাও বলা হয়েছে। বিশেষ করে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় এসব অভিযান ও মহড়া পরিচালনা করতে বলা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সংখ্যা, উদ্ধার এবং আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।

চিঠির কার্যার্থে সব জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ ও নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

নির্দেশনার ফলে জেলা পর্যায়ে বিভিন্ন ইউনিটে থাকা পুলিশ সদস্যদের সমন্বিত করে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে নামানোর জন্য একটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশকে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

আপডেট সময় ০১:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করা হবে।

৩০ সেপ্টেম্বর পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় ডিএমপি কমিশনার