ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

আশুলিয়ায় এক ঘর থেকে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে এক দম্পতি ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরের দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হযরত আলী নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ি থেকে এই তিনটি মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহগুলো স্বামী, স্ত্রী এবং তাদের সদ্যোজাত সন্তানের। নিহত স্বামীর গলায় একটি গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন  ভূমিকম্পের ৬ দিন পর শিশুকে জীবিত উদ্ধার

ঘটনাটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন। তার ভাষ্য অনুযায়ী, ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা প্রথমে পুলিশকে অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় এক ঘর থেকে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:২২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে এক দম্পতি ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরের দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হযরত আলী নামের এক ব্যক্তির মালিকানাধীন বাড়ি থেকে এই তিনটি মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহগুলো স্বামী, স্ত্রী এবং তাদের সদ্যোজাত সন্তানের। নিহত স্বামীর গলায় একটি গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন  হাতিরঝিলে পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার চার মাদককারবারি