ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল কারিগরি শিক্ষার বিকল্প নেই, জুলাই নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী স্কুলে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, শিক্ষার্থী বিষপান ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন লিটন মাতৃদুগ্ধের বিকল্প নেই, সচেতনতা আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর গুম করে স্বরাষ্ট্রমন্ত্রীকেও এ আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর মেট্রো স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, তল্লাশিতে মিলল পান-সুপারির কৌটা কুয়েতে ইরানি ড্রোন হামলার দাবি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

ইছামতীতে মিলল জেলের মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে অংশ নেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে সন্ধ্যা পর্যন্তও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে একটি মরদেহ ভেসে ওঠে। পরে তিনি বিষয়টি পিয়ার আলী গাজীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানান। খবর পেয়ে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি পিয়ার আলী গাজীর বলে শনাক্ত করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ইছামতীতে মিলল জেলের মরদেহ

আপডেট সময় ১০:০০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬