শিরোনাম :
সন্ধ্যা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন সারোয়ার আলমগীর
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 3
চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সারোয়ার আলমগীর বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। হাইকোর্টের এ রায়ের পরই সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিষয় :





















