ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তির আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

আরএলএনজি (রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এতে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তির মুখে পড়তে পারেন।

সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএলএনজি সরবরাহ হ্রাস পাওয়ার কারণে সোমবার (২২ জুন) রাত থেকে বুধবার (২৫ জুন) পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

কোম্পানিটির তথ্যমতে, এ সময় অনেক এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। ফলে কিছু গ্রাহক সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন বা সেবার অসুবিধার সম্মুখীন হতে পারেন।

সাময়িক এই পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে গ্যাসের চাপও স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, গ্যাসের চাপ কমে গেলে আবাসিক গ্রাহকদের রান্নার কাজে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমও কিছুটা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চার দিন গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তির আশঙ্কা

আপডেট সময় ০১:৪০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬