শিরোনাম :
ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 28
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) সংশ্লিষ্ট নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর এবং গাজীপুর জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সেনা মোতায়েনের মেয়াদ, দায়িত্বের পরিধি কিংবা কার্যক্রম পরিচালনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
বিষয় :
























