ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামি মুক্ত, কারাগারে ‘গুরুতর গাফিলতি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 2200

ছবি সংগৃহীত

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। কারা কর্তৃপক্ষ বিষয়টিকে প্রশাসনিক ভুল বলে দাবি করেছে এবং ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মুক্তি পাওয়া আসামিরা হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা সবাই ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন।

আরও পড়ুন  সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ

কারা সূত্র জানায়, প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা হিসেবে বিবেচনা করে আসামিদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ভুলটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক এবং এটি স্পষ্টতই কারা প্রশাসনের গাফিলতির ফল। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আগে জানানো হলে আসামিদের আটক করা সহজ হতো। প্রয়োজনে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ সহযোগিতা করবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর কারাগারের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামি মুক্ত, কারাগারে ‘গুরুতর গাফিলতি’

আপডেট সময় ০৬:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে একটি হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। কারা কর্তৃপক্ষ বিষয়টিকে প্রশাসনিক ভুল বলে দাবি করেছে এবং ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মুক্তি পাওয়া আসামিরা হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা সবাই ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা এবং একটি হত্যা মামলায় কারাবন্দি ছিলেন।

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতাদেশ সাময়িকভাবে আটকালো আদালত