ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

যেকোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / 843

ছবি সংগৃহীত

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে যেকোনো দেশ থেকেই আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেখান থেকে চাইবেন, সেখান থেকেই আমদানি করতে পারবেন।”

মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের সিদ্ধান্তে প্রভাব পড়বে না : বাণিজ্য উপদেষ্টা

উপদেষ্টা আরও জানান, সরকারের মূল লক্ষ্য পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে সস্তায় পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।

সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। গত এক সপ্তাহে দাম কেজিতে ৬০ টাকা থেকে বেড়ে ৮০-৮৫ টাকায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে সরকার আমদানির সিদ্ধান্ত নিলেও, সুনির্দিষ্ট দিনক্ষণ ও আমদানির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি।

নিউজটি শেয়ার করুন

যেকোনো দেশ থেকেই পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে যেকোনো দেশ থেকেই আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেখান থেকে চাইবেন, সেখান থেকেই আমদানি করতে পারবেন।”

মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  নেপালের রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা: বাংলাদেশের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত