ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

“পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, নিখোঁজ ৬”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 910

ছবি সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দু’জনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় স্থানীয়রা দুটি মরদেহ ভেসে আসতে দেখতে পান। মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের বলে তাদের সহকর্মীরা শনাক্ত করেছেন।

চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ জানান, পতেঙ্গায় একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  নেপালে বন্যায় ৬৭৫ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি ফিশিং বোটের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর এটি পতেঙ্গা এলাকা পার হয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর স্থানীয় একটি নৌযানে উঠে ১১ জন বেঁচে ফিরলেও বাকি আটজন নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

“পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, নিখোঁজ ৬”

আপডেট সময় ১২:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দু’জনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় স্থানীয়রা দুটি মরদেহ ভেসে আসতে দেখতে পান। মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের বলে তাদের সহকর্মীরা শনাক্ত করেছেন।

চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ জানান, পতেঙ্গায় একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  ফিলিপাইনে ঝড়ের আঘাতে নিহত ২৬, নিখোঁজ ১৪