ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

নির্মাণশিল্পে মন্দা, শুল্ক-কর হ্রাসের দাবি উদ্যোক্তাদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 381

ছবি: সংগৃহীত

দেশের ভৌত অবকাঠামো নির্মাণের গতি যেমন কমেছে, তেমনি স্থবির হয়ে পড়েছে বেসরকারি পর্যায়ের নির্মাণকাজও। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পুরো নির্মাণ খাত। হাউজিং, সিমেন্ট, স্টিল, সিরামিক, হার্ডওয়্যারসহ শতাধিক সংশ্লিষ্ট ব্যবসা টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের আগে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়।

আরও পড়ুন  রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের শুল্ক-কর হ্রাস

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) ও বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) সিমেন্ট ও স্টিল খাতকে বাঁচাতে শুল্ক ও কর কমানোর প্রস্তাব দেয়।

সিমেন্টের মূল উপকরণ ক্লিংকারের কাস্টমস ডিউটি (সিডি) প্রতি মেট্রিক টনে ৫০০ টাকা থেকে বাড়িয়ে গত বাজেটে ৭০০ টাকা করা হয়েছিল। এতে আমদানি মূল্যের প্রায় ১৫ শতাংশ শুল্ক পড়ে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। ফলে নির্মাণ খরচ বেড়ে গিয়ে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। বিসিএমএ তাই ক্লিংকারের শুল্ক কমিয়ে ২০০ টাকা করার দাবি জানিয়েছে।

এদিকে, স্টিল খাতের উদ্যোক্তারা জানান, দেশে লোহার খনি না থাকায় সম্পূর্ণ আমদানি নির্ভর এই খাত ইতোমধ্যে চাপে পড়েছে। শিল্পকারখানার ৯৫ শতাংশ এবং অবকাঠামো খাতের ১০০ শতাংশ কাঁচামাল আমদানি করেই টিকে আছে শিল্পটি। তাই এই খাতের বিকাশে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএসএমএ।

ওষুধশিল্পেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশেই ওষুধ উৎপাদন হওয়ায় বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, তবুও জরুরি জীবন রক্ষাকারী ওষুধের ওপর সর্বোচ্চ ১২৭.৭২ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এই হার কমানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে অনিচ্ছাকৃত ভুলের জন্য ২০০-৪০০ শতাংশ জরিমানার বিধান সংশোধন, বাধ্যতামূলক পণ্যের তালিকা থেকে কিছু ওষুধ বাদ দেওয়া এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক কমানোর সুপারিশ করেছে।

সিগারেট কোম্পানিগুলোও ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে। তাদের ভাষ্য, উচ্চমূল্যের কারণে উৎপাদন কমেছে, বরং চোরাচালান বেড়েছে। তারা নিম্নস্তরের সিগারেটের দাম ৫ টাকা কমানোর প্রস্তাব দিয়েছে।

মোবাইল টেলিকম অপারেটররা দ্বৈত কর এড়ানো, করপোরেট কর যৌক্তিককরণ এবং টেলিকম যন্ত্রপাতি ও সফটওয়্যারের জন্য পৃথক এইচএস কোড নির্ধারণের দাবি তুলেছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ব্যবসায়ীদের এসব দাবি শোনেন এবং আশ্বস্ত করেন যে, ব্যবসায়িক বাধা তৈরি করা বিধানগুলো সংশোধন করা হবে। উৎস করের চাপ কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নির্মাণশিল্পে মন্দা, শুল্ক-কর হ্রাসের দাবি উদ্যোক্তাদের

আপডেট সময় ০২:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দেশের ভৌত অবকাঠামো নির্মাণের গতি যেমন কমেছে, তেমনি স্থবির হয়ে পড়েছে বেসরকারি পর্যায়ের নির্মাণকাজও। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পুরো নির্মাণ খাত। হাউজিং, সিমেন্ট, স্টিল, সিরামিক, হার্ডওয়্যারসহ শতাধিক সংশ্লিষ্ট ব্যবসা টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের আগে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরা হয়।

আরও পড়ুন  এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা