ঢাকা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা, আহত আরো ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 377

ছবি সংগৃহীত

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভীমগঞ্জ বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরো দুজন সোহাগ (৩৫) ও রাহুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যা স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছিল।

আরও পড়ুন  রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৪ সিনিয়র নেতা

মঙ্গলবার বিকেলে বাদলসহ তিনজন মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ নূরে আলম ও কৃষক লীগ নেতা লুৎফরের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নির্বিচারে কুপিয়ে বাদলসহ তিনজনকে গুরুতর আহত করে। এরপর তারা পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা শেরপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে বাদল ও সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকা যাওয়ার পথে উত্তরা এলাকায় বাদল মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা, আহত আরো ৩

আপডেট সময় ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

শেরপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত হয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জাকারিয়া বাদল (৪৭)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ভীমগঞ্জ বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন আরো দুজন সোহাগ (৩৫) ও রাহুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যা স্থানীয় রাজনীতিতে উত্তেজনা তৈরি করেছিল।

আরও পড়ুন  তারেকের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির: ডব্লিউআইওএন