ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

নবাবগঞ্জ থানার ফটকে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

সিনিয়র রিপোর্টার
  • আপডেট সময় ০২:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: খবরের কথা

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি থানার প্রধান ফটকের দিকে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিওতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তিকে চালককে দ্রুত মোটরসাইকেল চালানোর নির্দেশ দিতেও শোনা যায়।

হঠাৎ বিস্ফোরণের শব্দে থানার আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন  তেজগাঁওয়ের সাত রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জ থানার ফটকে মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

আপডেট সময় ০২:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে থানা-সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি থানার প্রধান ফটকের দিকে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। এ সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভিডিওতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তিকে চালককে দ্রুত মোটরসাইকেল চালানোর নির্দেশ দিতেও শোনা যায়।

হঠাৎ বিস্ফোরণের শব্দে থানার আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন  মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ